সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

চুনারুঘাট সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম

চুনারুঘাট সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় গরু। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন আটটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত সাড়ে নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির একটি টহল দল অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গুইবিল দোলনা চা-বাগান এলাকায় এই তল্লাশি চালানো হয়। অভিযানে চা-বাগানের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় আটটি ভারতীয় গরু জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরুগুলো রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

চুনারুঘাট সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন আটটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত সাড়ে নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির একটি টহল দল অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গুইবিল দোলনা চা-বাগান এলাকায় এই তল্লাশি চালানো হয়। অভিযানে চা-বাগানের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় আটটি ভারতীয় গরু জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরুগুলো রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত