উত্তরের জনপদ নীলফামারীর মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দীর্ঘ দিন বন্ধ থাকা ঐতিহ্যবাহী দারোয়ানী টেক্সটাইল মিল আগামী তিন মাসের মধ্যেই পুনরায় চালু হতে যাচ্ছে।
রবিবার
নীলফামারীর এই টেক্সটাইল মিলটি
সরেজমিনে পরিদর্শন শেষে বস্ত্র ও
পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সাংবাদিকদের এই
আশাবাদ ব্যক্ত করেন।
মিল
চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
শরীফুল আলম বলেন, “আগামী
তিন মাসের মধ্যে নীলফামারীতে বন্ধ থাকা দারোয়ানী
টেক্সটাইল মিল চালুর ব্যাপারে
উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত দরপত্র
আহ্বান করা হয়েছে এবং
বিনিয়োগকারীও পাওয়া গেছে।”
তিনি
আরও জানান, শুধু দারোয়ানী নয়,
সারা দেশের বন্ধ থাকা জুটমিল
ও টেক্সটাইল মিলগুলো পর্যায়ক্রমে চালুর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল করা
হবে।
প্রতিমন্ত্রী
বলেন, “বন্ধ থাকা দেশের
সবগুলো জুটমিল ও টেক্সটাইল মিল
পর্যায়ক্রমে চালুর মধ্য দিয়ে অর্থনীতির
চাকা সচলের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। একই
সঙ্গে পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে
সরকার। কৃষকরা যেন পাটের ন্যায্য
মূল্য পায় সেটাতে জোর
দেওয়া হয়েছে। এছাড়া পলিথিন নির্মূলে পাটের পণ্য ব্যবহারের ওপর
ধীরে ধীরে জনসচেতনতা তৈরি
করা হবে।”
পরিদর্শনের
সময় বস্ত্র ও পাট সচিব
বিলকিস জাহান রিমি পাটের বর্তমান
বাজার ও রপ্তানি পরিস্থিতি
তুলে ধরে বক্তব্য প্রদান
করেন। তিনি বলেন, “বিগত
বছরগুলোর তুলনায় কৃষকরা বেশি দামে পাট
বিক্রি করছে। কাঁচা পাট রপ্তানি কমায়
দেশে পাটজাত দ্রব্য উৎপাদন ও রপ্তানি বেড়েছে।
পাটজাত দ্রব্য রপ্তানি করে গত বছরে
৮২০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।”
তিনি
আশা প্রকাশ করেন, দারোয়ানী টেক্সটাইল মিলের মতো কারখানাগুলো চালু
হলে এই আয়ের পরিমাণ
আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
স্থানীয়রা
মনে করছেন, এই মিলটি পুনরায়
চালু হলে হাজারও মানুষের
কর্মসংস্থান হবে এবং এলাকার
আর্থসামাজিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। সরকার নির্ধারিত সময়ের মধ্যেই মিলটি উৎপাদনে ফিরবে, এমনটাই এখন নীলফামারীবাসীর প্রত্যাশা।
এ সময় নীলফামারী-০২
(সদর) আসনের সংসদ সদস্য আল
ফারুক আব্দুল লতিফ, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
মো. সাইদুর রহমানসহ জেলা প্রশাসন ও
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন