সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ
ছবি : সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ১২০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। রোববার (১২ এপ্রিল) দুপুরে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়ি ও ব্যক্তিগত গুদামে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিজিএফআই ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি চৌকস দল অংশ নেয়।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাসভবন ও গুদাম থেকে ৬টি ব্যারেলে রাখা মোট ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় আরও ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল মজুত করার দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। জনস্বার্থে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জ্বালানি তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করছিল। একজন জনপ্রতিনিধির হেফাজত থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ যৌথ বাহিনীর এই 'হার্ডহিটিং' অভিযানকে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত