সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

হাওরের বাঁধ: কৃষকের সংগ্রাম

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

হাওরের বাঁধ: কৃষকের সংগ্রাম

সুনামগঞ্জের দেখার হাওরে গত শনিবার ভোরে বাঁধ ভেঙে যায়| হাজারো কৃষক অক্লান্ত পরিশ্রম করে বাঁধটি রক্ষা করেন| তবে তার আগেই কিছু জমির ফসল পানিতে তলিয়ে যায়| এ ঘটনা হাওর অঞ্চলের ফসল রক্ষা ব্যবস্থার দুর্বলতা আবারও স্পষ্ট করে তুলেছে| 

এ বছর সুনামগঞ্জে ১৪৫ কোটি টাকা ব্যয়ে ৭১০টি প্রকল্পের আওতায় ৬০২ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়েছে| কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ১৫ ডিসে¤^র থেকে ২৮ ফেব্রুয়ারি| কিন্তু সময়মতো কাজ শেষ হয়নি| 

ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, হাওরের বাঁধ নির্মাণে বরাদ্দের অর্থ ঠিকমতো খরচ হয় না, মাটি লুট হয়, অপরিকল্পিত বাঁধ ˆতরি হয়| পানি উন্নয়ন বোর্ড অনিয়মের অভিযোগ অ¯^ীকার করে| 

সুনামগঞ্জের ১৩৭টি হাওরে এ বছর প্রায় ১৪ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে| এই ফসল শুধু কৃষকের জীবিকা নয়, দেশের খাদ্য নিরাপত্তারও অংশ| বাঁধ রক্ষায় ব্যর্থতা তাই কেবল একটি জেলার সমস্যা নয়| 

আমরা বলতে চাই, চলতি মৌসুমে যেসব বাঁধের কাজ অসম্পূর্ণ রয়েছে, সেগুলো জরুরি ভিত্তিতে শেষ করতে হবে| বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগগুলো ¯^াধীনভাবে তদন্ত করতে হবে| জবাবদিহি না থাকলে অনিয়ম বন্ধ হবে না| 

হাওরে বছরের পর বছর একই সংকট ফিরে আসছে, একই অভিযোগ উঠছে, একই দাবি জানাতে হচ্ছে| এই চক্র ভাঙা দরকার| বাঁধ নির্মাণ ও সংস্কারে দুর্নীতি বন্ধ করা জরুরি| 

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

হাওরের বাঁধ: কৃষকের সংগ্রাম

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত