সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বৈশাখ, কৃষি ও বাংলার পরিবর্তিত সময়চিত্র

জীবন কৃষ্ণ বিশ্বাস
জীবন কৃষ্ণ বিশ্বাস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম

বৈশাখ, কৃষি ও বাংলার পরিবর্তিত সময়চিত্র
আগেকার দিনে বাংলা নতুন বছরের সূচনা বৈশাখ মাসে ছিল না| অগ্রহায়ণ মাসে নতুন বছর শুরু হতো| আর সে সময়ই আমন ধান ঘরে তোলা হতো এবং সেটিই ছিল সে সময়ের প্রধান ফসল

বাংলা নববর্ষ উদযাপন বাঙালির জীবনে শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়; এর গভীরে নিহিত রয়েছে কৃষিনির্ভর সমাজব্যবস্থা, প্রকৃতির চক্র এবং মানুষের জীবনসংগ্রামের দীর্ঘ ইতিহাস| বৈশাখের আগমন মানেই নতুন বছরের সূচনা, কিন্তু এই সূচনার সঙ্গে জড়িয়ে আছে ফসল, পরিশ্রম, প্রাপ্তি ও অনিশ্চয়তার বহুমাত্রিক অভিজ্ঞতা| সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি, অর্থনীতি ও সমাজব্যবস্থার রূপান্তর ঘটেছে, আর তার প্রভাব পড়েছে বৈশাখের অর্থ ও তাৎপর্যের ওপরও| তাই বৈশাখকে সত্যিকারভাবে বুঝতে হলে এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বাস্তবতাকে সমন্বিতভাবে বিশ্লেষণ করা জরুরি|

আগেকার দিনে বাংলা নতুন বছরের সূচনা বৈশাখ মাসে ছিল না| অগ্রহায়ণ মাসে নতুন বছর শুরু হতো| আর সে সময়ই আমন ধান ঘরে তোলা হতো এবং সেটিই ছিল সে সময়ের প্রধান ফসল| বর্তমানেও আমন ধান তার গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে—উৎপাদনের বিচারে বোরো ধানের পরেই এর অবস্থান| সে সময় নতুন ধান ঘরে ওঠার আনন্দে কৃষকরা ‘নবান্ন’ উৎসব পালন করতেন, যা ছিল কৃষিনির্ভর জীবনের প্রাচুর্যের প্রতীক| তবে এই উৎসব নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ ছিল না; ধান ওঠার পর সুবিধাজনক সময়ে তা উদযাপিত হতো| অনেক ক্ষেত্রে এই আয়োজন পৌষ মাস পর্যন্ত বিস্তৃত হওয়ায় একে ‘পৌষ পার্বণ’ও বলা হতো|

বর্তমানেও নবান্ন পালিত হয় তবে সরকারি উদ্যোগে এবং সেটা পয়লা অগ্রহায়ণে| আধুনিক কৃষিপদ্ধতির কারণে আমন ধান আগেই কাটা সম্ভব হওয়ায় এখন আর পৌষ মাস পর্যন্ত অপেক্ষার প্রয়োজন পড়ে না|

নতুন বছর অগ্রহায়ণ থেকে পিছিয়ে বৈশাখে প্রবর্তনের একটি প্রেক্ষাপট আছে| মুঘল সম্রাট আকবর তার খাজনা আদায়ের সুবিধার্থে ফসলি-সন প্রবর্তন করেন এবং বৈশাখ মাসকে বছরের সূচনা হিসেবে নির্ধারণ করেন| ফসলি-সন বলা হলেও সুবে বাংলায় উৎপাদিত ফসলের সঙ্গে এর তেমন সম্পর্ক ছিল না| কারণ ঐ সময় ছিল চৈতালী ফসল তোলার শেষ সময়| কিন্তু সে ফসলগুলো তেমন অর্থকরী ফসল ছিল বলে মনে হয় না| তাই অতীতের বৈশাখ ছিল অনেকাংশে কষ্ট ও দায়বদ্ধতার সময়| চৈত্রের তীব্র দাবদাহের পর বৈশাখে বৃষ্টিপাত কম থাকত এবং কৃষকের ঘরে খাদ্যসংকট দেখা দিত| সে সময় বোরো ধান সারা দেশে বিস্তৃত না থাকায় অধিকাংশ কৃষকের প্রধান ভরসা ছিল আউশ, আমন ও অন্যান্য মৌসুমি ফসল| কিন্তু এসব ফসলও পর্যাপ্ত না হলে খাজনা পরিশোধ একটি বড় চাপ হয়ে দাঁড়াত| ফলে ˆবশাখের আনন্দ তখন অনেকাংশেই সীমিত হয়ে পড়তো| যাই হোক এবং যেভাবেই হোক সময়ের সঙ্গে এটিই এক সময় বাংলা সন হিসেবে প্রতিষ্ঠা পায় এবং বছরের প্রথম দিন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও প্রশাসনিক দিনে পরিণত হয়| এর সঙ্গে খাজনা আদায় ও হালখাতার প্রথার সূচনা ঘটে|

একসময় পয়লা বৈশাখকে কেন্দ্র করে কৃষি বর্ষপঞ্জির একটি নতুন চক্রের সূচনা হতো, যখন আউশ ধান, জলি আমন ও পাট চাষের প্রস্তুতি নেয়া ছিল কৃষকের নিয়মিত কর্মপরিকল্পনার অংশ| কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই চিত্রে বড় ধরনের রূপান্তর ঘটেছে| বর্তমানে বৃষ্টিনির্ভর আউশ ও জলি আমনের চাষ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে সেচনির্ভর বোরো ধানই প্রধান ফসল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে; অনেক ক্ষেত্রেই আগের আউশের জমি এখন বোরো চাষের আওতায় এসেছে|

তবুও কৃষিনির্ভর এই ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যায়নি; বরং পরিবর্তিত রূপে তা এখনও সংস্কৃতির ভেতরে বিদ্যমান| এখন বৈশাখ মাসই হয়ে উঠেছে নতুন ধান ঘরে তোলার প্রধান সময়| ফলে আগের মতোই এই সময়টি ফসল ঘরে ওঠার আনন্দ বহন করে, যদিও তার প্রেক্ষাপট ভিন্ন| এই কৃষিভিত্তিক আবহের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন একটি মাত্রা—ডিজিটাল ‘কৃষিকার্ড’ চালুর উদ্যোগ| এর মাধ্যমে কৃষকের একটি স্বীকৃত পরিচয় নিশ্চিত হবে, যা ব্যবহার করে তারা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন| এর ফলে কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং কৃষকের জীবনমান উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে| এভাবে নববর্ষ আবারও কৃষিকেন্দ্রিক বাস্তবতার সঙ্গে নতুনভাবে সংযুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি করছে|

আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে দেশের কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে| উন্নত সেচব্যবস্থা, উচ্চফলনশীল বীজ এবং গবেষণালব্ধ জ্ঞানের প্রয়োগে এখন চৈত্র-বৈশাখেই সারা দেশে বোরো ধান কাটা সম্ভব হচ্ছে| এতে কৃষকের ঘরে সময়মতো নতুন ফসল পৌঁছায় এবং বৈশাখ অনেক ক্ষেত্রেই প্রাপ্তি ও স্বস্তির প্রতীক হয়ে উঠেছে| ফলে সামগ্রিকভাবে কৃষকের আর্থসামাজিক অবস্থারও উন্নতি লক্ষ করা যায়|

তবে এই ইতিবাচক পরিবর্তনের মধ্যেও হাওর অঞ্চলের বাস্তবতা ভিন্ন মাত্রা যোগ করে| দেশের কৃষিতে হাওরের গুরুত্ব অপরিসীম হলেও এখানকার কৃষিজীবন এখনও প্রকৃতিনির্ভর এবং ঝুঁকিপূর্ণ| বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকার কারণে বোরো ধানই এখানে প্রধান ফসল| কৃষকরা দীর্ঘ সময় পরিশ্রমের পর চৈত্রের শেষে ফসল ঘরে তোলার প্রস্তুতি নেন, কিন্তু একই সময়ে পাহাড়ি ঢলের আশঙ্কা দেখা দেয়, যা মুহূর্তেই পাকা ধান তলিয়ে দিতে পারে| এই কারণে হাওরের কৃষকদের জন্য বৈশাখ সবসময় স্বস্তির বার্তা নিয়ে আসে না; বরং তা অনেক সময় অনিশ্চয়তা ও উদ্বেগের প্রতীক হয়ে ওঠে| ফলে তাদের জীবনে এই সময়টি এক দ্বৈত অভিজ্ঞতা বহন করে—একদিকে নতুন ফসলের আশা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা| এই দ্বন্দ্বই বৈশাখকে হাওর অঞ্চলের কৃষকের কাছে এক অনন্য, বহুমাত্রিক বাস্তবতায় পরিণত করেছে|

সারা দেশে বোরো ধানের বিস্তারের ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে এর কিছু নেতিবাচক প্রভাবও স্পষ্ট হয়ে উঠেছে| বিশেষ করে ফসলের বৈচিত্র্য আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা দীর্ঘমেয়াদে কৃষির জন্য ঝুঁকির কারণ হতে পারে| তদুপরি, বোরো ধানের জমি দীর্ঘ সময় জলাবদ্ধ থাকায় মিথেন গ্যাসের নির্গমন বাড়ছে, যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে| তাই কৃষি উন্নয়নের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষা করাও অত্যন্ত জরুরি হয়ে উঠেছে|

তবে এ কথাও অস্বীকার করার উপায় নেই যে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আজ অনেকাংশে বোরো ধানের ওপর নির্ভরশীল| উন্নত ও উচ্চফলনশীল জাতের উদ্ভাবনের ফলে উৎপাদন যেমন বেড়েছে, তেমনি খাদ্যাভ্যাসেও কিছু বৈচিত্র্য এসেছে| এর পাশাপাশি শহরাঞ্চলে পয়লা বৈশাখ উপলক্ষে পান্তাভাত খাওয়ার যে নতুন সংস্কৃতি গড়ে উঠেছে, তা এখন এক ধরনের প্রতীকী ঐতিহ্যে পরিণত হয়েছে| যদিও গ্রামীণ জীবনে এটি বরাবরই সাধারণ খাবার ছিল, তবুও শহুরে উদযাপনের মাধ্যমে এটি একটি সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে|

বর্তমান বাস্তবতায় বৈশাখ মাসেই যখন নতুন ধান ঘরে ওঠে, তখন নবান্ন উৎসবের মতো একটি কৃষিভিত্তিক উদযাপন এই সময়েও চালু করা যেতে পারে| এর মাধ্যমে কৃষকের পরিশ্রমের স্বীকৃতি দেয়া সম্ভব হবে এবং নববর্ষের সঙ্গে কৃষিজীবনের সম্পর্ক আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে|

বৈশাখ আজ বহুমাত্রিক অর্থে সমৃদ্ধ একটি সময়| এটি যেমন নতুন বছরের সূচনা, তেমনি কৃষির অর্জন, সম্ভাবনা এবং অনিশ্চয়তার এক সম্মিলিত প্রতিচ্ছবি| ঐতিহ্যগত প্রথা, কৃষির পরিবর্তিত বাস্তবতা এবং কৃষিকার্ডের মতো আধুনিক উদ্যোগ—সবকিছু মিলিয়ে ˆবশাখ এখন বাংলাদেশের কৃষি ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক| এই সমন্বয়ের মধ্য দিয়েই নববর্ষ তার প্রকৃত তাৎপর্য লাভ করুক এবং বাঙালির জীবনযাত্রার সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়ে ওঠুক|

[লেখক: সাবেক মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট]

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

বৈশাখ, কৃষি ও বাংলার পরিবর্তিত সময়চিত্র

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত