সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

খুলনায় চায়ের দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

খুলনায় চায়ের দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় দুর্বৃত্তের হামলায় নিহত সোনা মিয়া। ছবি : সংগৃহীত

খুলনার খালিশপুরে সোনা মিয়া (৩৮) নামে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। সোনা মিয়া খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোনা মিয়া নয়াবাটি এলাকায় নিজের চায়ের দোকানে অবস্থান করছিলেন। রাত ১২টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। প্রাণ বাঁচাতে তিনি দোকান থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোনা মিয়া ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে।

খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বলেন, সোনা মিয়া তাঁতী দলের সক্রিয় নেতা ছিলেন এবং ওই এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালাতেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

খুলনায় চায়ের দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

খুলনার খালিশপুরে সোনা মিয়া (৩৮) নামে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। সোনা মিয়া খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোনা মিয়া নয়াবাটি এলাকায় নিজের চায়ের দোকানে অবস্থান করছিলেন। রাত ১২টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। প্রাণ বাঁচাতে তিনি দোকান থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোনা মিয়া ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে।

খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বলেন, সোনা মিয়া তাঁতী দলের সক্রিয় নেতা ছিলেন এবং ওই এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালাতেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত