সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গোয়ালন্দে যৌথ অভিযানে ৩০ হাজার মিটার জাল ধ্বংস, আটক ৩

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

 গোয়ালন্দে যৌথ অভিযানে ৩০ হাজার মিটার জাল ধ্বংস, আটক ৩
ছবি : সংবাদ

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন ও কোস্টগার্ড। অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ২০টি চায়না দুয়ারী জাল এবং ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জাটকা শিকারের দায়ে তিন জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্য এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মীরা অংশ নেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধ জাল ও ১৬০ কেজি জাটকা (১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ সময়ে জাটকা শিকারের দায়ে তিন জেলেকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন-পাবনার আমিনপুর এলাকার মধু সরদার (৪০), মো. মাহতাব (৫৫) ও সাদ্দাম (২৮)। তাদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা জাটকা ও অন্যান্য প্রজাতির মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ অত্যন্ত জরুরি। অবৈধ জাল ব্যবহার ও জাটকা আহরণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

গোয়ালন্দে যৌথ অভিযানে ৩০ হাজার মিটার জাল ধ্বংস, আটক ৩

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত