সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা
ছবি : সংবাদ

ফেনীতে চিকিৎসকের অবহেলায় নাঈমা আক্তার লিজা (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) রাতে শহরের ‘ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। নাঈমা লিজা ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সৌদিপ্রবাসী মুজিবুল হকের স্ত্রী।

গতকাল শনিবার রাতে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈমার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ওই ক্লিনিকে নাঈমার সিজারিয়ান অস্ত্রোপচার করেন চিকিৎসক নাসরীন আক্তার মুক্তা।

স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই নাঈমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোগীর এক স্বজন অভিযোগ করে বলেন, ‘চিকিৎসকদের চরম অবহেলা ও অযত্নে এই অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অভিযোগ পেয়ে গতকাল রাতেই ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। এ সময় তার সঙ্গে ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম উপস্থিত ছিলেন। অনিয়ম ও অবহেলার অভিযোগে ক্লিনিকটি সিলগালা করা হয়।

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ‘প্রসূতি মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত