সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

৬ বছর ধরে লাইসেন্স নেই, ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

৬ বছর ধরে লাইসেন্স নেই, ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা
ছবি : সংবাদ

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকা ও নানা অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতাল’ নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন বলেন, ‘দেবিপুর এলাকায় অবস্থিত ওই হাসপাতালটির ২০১৮ সাল থেকে লাইসেন্স নবায়ন নেই। এ ছাড়া সেখানে পরিদর্শনে গিয়ে নানা ধরনের অসংগতি পাওয়া গেছে। সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান জানান, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল। লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার কারণে হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

৬ বছর ধরে লাইসেন্স নেই, ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকা ও নানা অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতাল’ নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন বলেন, ‘দেবিপুর এলাকায় অবস্থিত ওই হাসপাতালটির ২০১৮ সাল থেকে লাইসেন্স নবায়ন নেই। এ ছাড়া সেখানে পরিদর্শনে গিয়ে নানা ধরনের অসংগতি পাওয়া গেছে। সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান জানান, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল। লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার কারণে হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত