জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা ঘিরে ‘১২ হাজার কোটি টাকা লেনদেন’ হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়া এমএইচ পাটোয়ারী বাবু নামের এক যুবলীগ নেতাকে দুই মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর ফেসবুক পোস্ট দেওয়ার কারণে এ কারাদন্ড দেওয়া হয়েছে। তবে একই অপরাধের দায়ে ওই যুবলীগ নেতার স্ত্রীকে ক্ষমা করে দেওয়া হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এই রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এম এইচ পাটোয়ারী বাবু ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বর্তমানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি ও তার স্ত্রী। তারা দুজনই আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এরপর এ বিষয়ে শুনানির পর ট্রাইব্যুনাল করাদান্ডের আদেশ দেয়। রায় ঘোষণার পর যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারীকে কারাগারে নেওয়া হয়।
গত ৭ এপ্রিল আদালত অবমাননার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো।
এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে সম্প্রতি একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা ‘খাওয়ার’ একটি পোস্ট প্রচার করা হয়েছিলো।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ড. আসিফ নজরুল, মোহাম্মদ তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের ছবি জুড়িয়ে দেন বাবু। ওই পোস্টে তিনি শেখ হাসিনার মামলার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে নিজের ‘মনগড়া’ কিছু তথ্য দেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন