সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের বিক্ষোভ

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের বিক্ষোভ
ছবি : সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের পিটিআই মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বকুলতলা এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, অ্যাডভোকেট ছামিউল হক ও এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসানসহ দলের অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়ন সময়ের অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঝুলিয়ে রাখা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করে জনগণের মতামতের প্রতি সম্মান জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান।

নেতারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠা সম্ভব নয়। তারা দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের আহ্বান জানান। কোনো ধরনের দমন-পীড়ন বা বাধা দিয়ে এই গণ-আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের পিটিআই মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বকুলতলা এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, অ্যাডভোকেট ছামিউল হক ও এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসানসহ দলের অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়ন সময়ের অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঝুলিয়ে রাখা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করে জনগণের মতামতের প্রতি সম্মান জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান।

নেতারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠা সম্ভব নয়। তারা দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের আহ্বান জানান। কোনো ধরনের দমন-পীড়ন বা বাধা দিয়ে এই গণ-আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত