সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মাজারে কুমিরের মুখে কুকুর

ভিডিও নিয়ে ব্যস্ত থাকলেও বাঁচাতে এগিয়ে আসেনি কেউ

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম

ভিডিও নিয়ে ব্যস্ত থাকলেও বাঁচাতে এগিয়ে আসেনি কেউ

  • তদন্তে ইউএনও, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রীর

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের করুণ মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই অমানবিক ঘটনার ভিডিও দেখে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সময় উপস্থিত অসংখ্য মানুষ যখন অসহায় প্রাণীটির জীবন বাঁচাতে এগিয়ে না এসে কেবল ভিডিও ধারণে মত্ত ছিলেন, তখন এই দৃশ্য দেখে অনেকেই আধুনিক সমাজের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির নজরে এলে তিনি তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ক্ষোভ প্রকাশ করে বলেন, বাগেরহাটের এই পৈশাচিক ঘটনাটি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবেও আমি চরমভাবে মর্মাহত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশকে মানুষ এবং সকল প্রাণের জন্য একটি নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সেখানে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো প্রাণের সঙ্গে এমন নিষ্ঠুরতা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছি।

প্রতিমন্ত্রীর এই নির্দেশের পরপরই নড়েচড়ে বসেছে বাগেরহাট জেলা প্রশাসন। ঘটনার মূল কারণ নেপথ্যের কাহিনী উদঘাটন করতে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুনকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চার সদস্যবিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেন: সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাস এবং বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান।

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের এই তৎপরতায় ভবিষ্যতে এমন নিষ্ঠুর ঘটনা বন্ধ হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ভিডিও নিয়ে ব্যস্ত থাকলেও বাঁচাতে এগিয়ে আসেনি কেউ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত