সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে আবেদন

বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম

বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়নপত্র সংগ্রহ ও স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়েছে।

র‌বিবার (১২ এপ্রিল) তার পক্ষে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

আইনজীবীর মাধ্যমে পাঠানো ​আবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহী সুমন। বর্তমানে তিনি কেরানীগঞ্জের স্পেশাল সেন্ট্রাল জেলে ‘আন্ডার ট্রায়াল’ (বিচারাধীন)  হিসেবে বন্দি রয়েছেন।

১২ এপ্রিল জমা দেওয়া এ চিঠিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিল ও স্বাক্ষর রয়েছে।

​নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত ফরমে প্রার্থীর নিজস্ব স্বাক্ষর বাধ্যতামূলক। এ কারণে সুমনের আইনজীবী এম. লিটন আহমেদ ঢাকা জেলা প্রশাসকের কাছে এই বিশেষ আবেদনটি করেন। 

আবেদনে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলের জন্য ব্যারিস্টার সুমনের স্বাক্ষর গ্রহণের অনুমতি ও সুযোগ চাওয়া হয়েছে।

চলতি বছরের বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ৯ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে ১৯ মে ভোট অনুষ্ঠিত হবে।

জেলগেটে স্বাক্ষরের জন্য অনুমতি চেয়ে আবেদনের তথ্য নিশ্চিত করে ​সুপ্রিম কোর্টের আইনজীবী এম. লিটন আহমেদ জানান, "ব্যারিস্টার সুমন একজন পেশাদার আইনজীবী এবং তিনি এই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছি যেন তিনি নির্বাচনের ফরমে স্বাক্ষর করতে পারেন।"  নিয়ম অনুযায়ী তার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলেও জানান তিনি।

এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দি আছেন। একই বছরের ২২ অক্টোবরে সৈয়দ সায়েদুল হককে গ্রেপ্তার করা হয়। 

তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগে মিরপুর, আদাবর ও যাত্রাবাড়ী থানায় সাতটি মামলা রয়েছে। তাকে বিভিন্ন মামলায় কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছিলো এবং রিমান্ড শেষে তাকে আদালত পুনরায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত