আগামী সোমবার (২০ এপ্রিল) এক রাষ্ট্রীয় সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় বইছে উৎসবের আমেজ। সফরকালে প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সফরসূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকালে ঢাকা তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর দিনভর তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে:
বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আধুনিক বিচারিক সেবার অংশ হিসেবে 'ই-বেইলবন্ড' কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন, যা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।
এরপর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি 'ফ্যামিলি কার্ড' প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
দুপুরের বিরতির পর প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় ব্যক্তিগত কিছু সময় কাটাবেন।
বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতি শেষে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী পুনরায় ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এটি একটি পূর্ণাঙ্গ সরকারি সফর হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। দীর্ঘ প্রতীক্ষিত সিটি করপোরেশন ঘোষণাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খবরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন