দেশের আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রবিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে সব তফসিলি ব্যাংককে পরিষ্কার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, নিয়মিত এসব নোট গ্রহণ ও বিনিময় নিশ্চিত করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনগণের স্বাভাবিক নগদ লেনদেন নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলোর সব শাখায় ছেঁড়া-ফাটা ও ক্ষতিগ্রস্ত নোট গ্রহণ ও বিনিময় সেবা নিয়মিতভাবে চালু রাখতে হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ বিষয়ে পূর্বে জারি করা নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণে অনীহা দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের ক্লিন নোট পলিসি অনুযায়ী, ব্যাংকগুলোকে বিশেষ করে ছোট মূল্যমানের নোট যেমন ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট গ্রহণ এবং নির্ধারিত কাউন্টারের মাধ্যমে বিনিময় করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো ব্যাংক শাখা যদি এ ধরনের নোট গ্রহণে অনীহা দেখায় বা নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করে, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন