সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মধ্যপ্রাচ্যে হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ৭

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যে হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ৭

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান অস্থিরতা ও ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সেখানকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি স্থাপনায় ওপর থেকে পড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তার মৃত্যু হয়। এ ছাড়া বাহরাইনে আরও এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্ত্রণালয় আরও জানায়, বাহরাইনে ওই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বর্তমানে দুবাই ও মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। নিয়মিত বিমান চলাচল শুরু হওয়া মাত্রই নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে কুয়েতেও ড্রোন হামলায় ৪ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তারা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া।

দূতাবাস সূত্র জানিয়েছে, আহতরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং স্থানীয় হাসপাতালে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিজেও আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ “বাংলার জয়যাত্রা”র সকলে নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে দূতাবাস।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রবাসীদের স্থানীয় সরকারের নির্দেশনা মেনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা বাংলাদেশ মিশনগুলোকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বুধবার, ১১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ৭

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত