সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলতে বাংলাদেশে এখন কিছু নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আইনি প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে।’

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবিরের ভারত সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “ভারত সরকারের সঙ্গে কাজ করতে আমাদের কোনো সমস্যা হবে না। বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সহজ হবে যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছুটা চ্যালেঞ্জিং ছিল।”

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ বজায় রেখেই দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি করবে না।”

আলোচনায় উঠে এসেছে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালুর বিষয়টিও। উপদেষ্টা জানান, দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে নিতে উভয়পক্ষই আন্তরিক। এরই মধ্যে আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বিদেশ সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সফর দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ দিয়েই শুরু হবে। তবে সেটি ঠিক কোন দেশ, তা এখনো চূড়ান্ত হয়নি। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”

উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনার মতো ব্যক্তি সেখানে (ভারতে) অবস্থান করা একটি চ্যালেঞ্জিং বিষয়, তবে আমরা একটি ‘ভালো শুরু’ প্রত্যাশা করছি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত