দেশের আর্থিক বাজারের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিতে বড় ধরনের সংস্কারে হাত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর দেওয়া তথ্যের পরিবর্তে প্রকৃত লেনদেনের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে মানি মার্কেটের সুদের হার।
সোমবার
বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
জানানো হয়, বৈশ্বিক এসওএফআর
এর আদলে বাংলাদেশেও লেনদেনভিত্তিক
রেফারেন্স রেট যুগের সূচনা
হতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই নতুন রেট
নিয়মিত প্রকাশ করা হবে।
সংবাদ
সম্মেলনে জানানো হয়, ২০১০ সাল
থেকে দেশে ‘ঢাকা ইন্টারব্যাংক অফার
রেট’ বা ডিবোর প্রচলিত
ছিল। তবে এটি ছিল
ব্যাংকগুলোর দেওয়া অফার রেটের ভিত্তিতে।
অর্থাৎ ব্যাংকগুলো যে দরে লেনদেন
করতে চায়, তার ওপর
ভিত্তি করে এটি নির্ধারিত
হতো। কিন্তু অনেক ব্যাংক নিয়মিত
তথ্য দিত না, ফলে
বাজারের প্রকৃত চিত্র ফুটে উঠত না।
এই সীমাবদ্ধতা দূর করতে বাংলাদেশ
ব্যাংক তাদের স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সরাসরি লেনদেনের তথ্য নিয়ে নতুন
দুটি মানদণ্ডভিত্তিক রেট প্রবর্তন করেছে।
বাংলাদেশ
ব্যাংক মূলত দুটি রেট
প্রকাশ করবে। প্রথমটি বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট (বিওএফআর)।
এটি একটি ঝুঁকিমুক্ত বা
জামানতনির্ভর রেট, যা আন্তঃব্যাংক
রেপো লেনদেনের তথ্যের ভিত্তিতে নির্ধারিত হবে। দ্বিতীয়টি ঢাকা
ওভারনাইট মানি মার্কেট রেট
(ডিওএমএমআর)। এটি হবে
জামানতবিহীন কলমানি লেনদেনের ভিত্তিতে নির্ধারিত রেট। এই নতুন
ব্যবস্থায় রেটগুলো কোনো ব্যাংক বা
ব্যক্তির ইচ্ছামতো নির্ধারিত হবে না, বরং
এগুলো হবে লেনদেনের পরিমাণভিত্তিক
গড়ের ওপর ভিত্তি করে।
বিওএফআরের ক্ষেত্রে ওভারনাইট ও এক সপ্তাহ
মেয়াদি রেট এবং ডিওএমএমআরের
ক্ষেত্রে ওভারনাইট থেকে শুরু করে
তিন মাস মেয়াদি রেট
পাওয়া যাবে।
অস্বাভাবিক
কোনো লেনদেন যাতে রেটকে প্রভাবিত
করতে না পারে, সেজন্য
পরিসংখ্যানভিত্তিক বিশেষ পদ্ধতি ব্যবহারের কথা জানিয়েছে ঋণ
ব্যবস্থাপনা বিভাগ।
কেন্দ্রীয়
ব্যাংক আশা করছে, এই
উদ্যোগের ফলে দেশের আর্থিক
বাজারে সুদের হারের একটি নির্ভরযোগ্য মানদণ্ড
তৈরি হবে যা আন্তর্জাতিক
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।
সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী ও ডেট ম্যানেজমেন্ট
ডিপার্টমেন্টের পরিচালক ইস্তেকমালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১৫ এপ্রিল থেকে
সাধারণ মানুষ ও বিনিয়োগকারীরা প্রতিদিন
সকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই নতুন রেফারেন্স
রেট দেখতে পাবেন।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন