পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে| গত ৫০ বছরের মধ্যে এটি ছিল দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক| মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আলোচনা শেষে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার সেরা প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান তা গ্রহণ করেনি|
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনায় মূল বিরোধ দেখা দিয়েছে| যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরান যেন পারমাণবিক অস্ত্র ˆতরির দিকে না যায়| ইরান বলছে, যুক্তরাষ্ট্র তাদের আস্থা অর্জন করতে পারেনি| উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে|
আলোচনায় কোনো সমাধান না আসায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে| উদ্বেগের বিষয় হচ্ছে, বৈঠক চলার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হলো কিনা তাতে তার কিছু যায় আসে না| আলোচনা ব্যার্থ হওয়ায় তিনি নতুন করে হুমকি দিয়েছেন|
তবে পুরোপুরি হতাশ হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি| ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কূটনীতি কখনো শেষ হয় না| পাকিস্তান উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার এবং আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে| অন্যান্য দেশও একই ধরনের আহ্বান করেছে|
এই মুহূর্তে দুই দেশের জন্য প্রয়োজন ধৈর্য ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি| দীর্ঘদিনের অবিশ্বাস একটি বৈঠকে দূর করা কঠিন| তবে ছোট ছোট অগ্রগতির মাধ্যমে আস্থার পরিবেশ তৈরি করা যেতে পারে| আঞ্চলিক শান্তি ও বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে উভয় পক্ষকে আলোচনার পথ খোলা রাখতে হবে, তাদেরকে একসঙ্গে বসতে হবে| সবাইকে মনে রাখতে হবে, যুদ্ধ কখনও টেকসই শান্তি আনতে পারে না|

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন