সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ২ তরমুজ ব্যবসায়ী নিহত, আহত ৩০

জেলা বার্তা পরিবেশক, ফরিদপুর
জেলা বার্তা পরিবেশক, ফরিদপুর
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ২ তরমুজ ব্যবসায়ী নিহত, আহত ৩০
ছবি : সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার পৌর সদরের কৈডুবি সদরদী গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৭) এবং একই গ্রামের শেখ নাসিরুদ্দিনের ছেলে শেখ আলমগীর (৪৫)। তারা দুজনই তরমুজ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফরিদপুর থেকে ‘শাহ ফরিদ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মাদারীপুরের দিকে যাচ্ছিল। পথে বাবলাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ভাঙ্গাগামী একটি তরমুজবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আলমগীর মোল্লা। দুর্ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ১২ জনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ২ তরমুজ ব্যবসায়ী নিহত, আহত ৩০

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার পৌর সদরের কৈডুবি সদরদী গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৭) এবং একই গ্রামের শেখ নাসিরুদ্দিনের ছেলে শেখ আলমগীর (৪৫)। তারা দুজনই তরমুজ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফরিদপুর থেকে ‘শাহ ফরিদ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মাদারীপুরের দিকে যাচ্ছিল। পথে বাবলাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ভাঙ্গাগামী একটি তরমুজবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আলমগীর মোল্লা। দুর্ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ১২ জনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত