সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সাটুরিয়ায় পশুখাদ্য পেলেন নদীবিধৌত চরাঞ্চলের খামারিরা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম

সাটুরিয়ায় পশুখাদ্য পেলেন নদীবিধৌত চরাঞ্চলের খামারিরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় সোমবার চরাঞ্চলের খামারিদের মাঝে বিনামূল্যে পশুখাদ্য বিতরণ করা হয়। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নদীবিধৌত চরাঞ্চলের ক্ষুদ্র খামারিদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ১৬২ জন খামারির প্রত্যেককে ২৫ কেজি ওজনের এক বস্তা করে উন্নত মানের পশুখাদ্য (ফিড) দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের হাতে এই খাদ্য তুলে দেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পের আওতাভুক্ত ১৬২ জন ছাগল ও ভেড়া পালনকারীকে এই সহায়তা দেওয়া হয়েছে। এর আগে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও জীবিকা নির্বাহের জন্য একই খামারিদের মাঝে ছাগল, ভেড়া ও গবাদিপশু পালনের ঘর বিতরণ করা হয়েছিল।

পশুখাদ্য বিতরণকালে ডা. তানজিলা ফেরদৌসী বলেন, ‘চরাঞ্চলের খামারিদের স্বাবলম্বী করে তোলা এবং পশুপালনে আধুনিক পদ্ধতির প্রসারে সরকার কাজ করে যাচ্ছে। এই উন্নত মানের ফিড ছাগল ও ভেড়ার শারীরিক বৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেনসহ প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সরকারি এই বিশেষ সহায়তা পেয়ে স্থানীয় ক্ষুদ্র খামারিরা সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সাটুরিয়ায় পশুখাদ্য পেলেন নদীবিধৌত চরাঞ্চলের খামারিরা

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় নদীবিধৌত চরাঞ্চলের ক্ষুদ্র খামারিদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ১৬২ জন খামারির প্রত্যেককে ২৫ কেজি ওজনের এক বস্তা করে উন্নত মানের পশুখাদ্য (ফিড) দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের হাতে এই খাদ্য তুলে দেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পের আওতাভুক্ত ১৬২ জন ছাগল ও ভেড়া পালনকারীকে এই সহায়তা দেওয়া হয়েছে। এর আগে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও জীবিকা নির্বাহের জন্য একই খামারিদের মাঝে ছাগল, ভেড়া ও গবাদিপশু পালনের ঘর বিতরণ করা হয়েছিল।

পশুখাদ্য বিতরণকালে ডা. তানজিলা ফেরদৌসী বলেন, ‘চরাঞ্চলের খামারিদের স্বাবলম্বী করে তোলা এবং পশুপালনে আধুনিক পদ্ধতির প্রসারে সরকার কাজ করে যাচ্ছে। এই উন্নত মানের ফিড ছাগল ও ভেড়ার শারীরিক বৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেনসহ প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সরকারি এই বিশেষ সহায়তা পেয়ে স্থানীয় ক্ষুদ্র খামারিরা সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত