আচ্ছা বলো তো দেখি—
যুদ্ধ ও ক্ষমতা যদি
অলটারনেটিভ হয়, আর যারা
পালাই পালাই করে
দেশ ছেড়ে যায়
শহরের অলিগলি হতে
টায়ার পোড়ার ঘ্রাণে
কিছু নারী গর্ভবতী হয়
আচ্ছা বলো তো দেখি—
তুমি ভালবাস রাজা
আর আমি রসিক ভ্রমরা
ফিসফিস গান আমি
রচনা করেছি ঢের
আমিও বৈশাখ হতে
খরতপ্ত রোদে
শুকিয়ে সযত্ন করি
এ পোড়া হৃদয়
বিচ্ছেদ ও বিরহ যদি
অলটারনেটিভ হয়
নিমগ্ন কবিরা যদি
দীর্ঘ বরষায়
কামনার চোরাগলি
সেঁটে দেয় তালা
আমিও নিমগ্ন থাকি
চোরাবালি স্রোতে—
আর কবিতায়
যা-তা লিখে যে বা যারা
কবি হয়ে ম’লো
আচ্ছা বলো তো দেখি
দেয়ালে খোঁড়লে
যে সকল প্রেমপদ্য
ঝোলে পোস্টারে
এই সব
লিরিক ও রক্তই যদি
সমার্থক হয়
প্রীতি ও প্রসঙ্গ ওঠে
রাজার সকাশে
আর ওড়ে বিহঙ্গ কিছু
আকাশে বাতাসে
এই নব বৈশাখে
মানুষই জঙ্গলে বাস, আর
পশুরা প্রাসাদে
আচ্ছা বলো তো দেখি
ব্যাপক ঘর্ষণে জন্ম
ধরা যাক শুভ্ররঙ বাড়ি
মস্ত এক বিকৃত মাথা
এই ঘরে বসবাস তারই!
পেন্টাগনে ঝড় ওঠে
বারুদে সরোষে
আরও গীত যা যা তার
ঘুম ডেকে আনে
সে কি তা জানে
সে কি তা জানে!!
ভোর হলো ভোর হলো
চারিদিকে আলো; আর
তার জন্মান্ধ বাড়ি
আছে চিরঅন্ধকারই!!

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
আচ্ছা বলো তো দেখি—
যুদ্ধ ও ক্ষমতা যদি
অলটারনেটিভ হয়, আর যারা
পালাই পালাই করে
দেশ ছেড়ে যায়
শহরের অলিগলি হতে
টায়ার পোড়ার ঘ্রাণে
কিছু নারী গর্ভবতী হয়
আচ্ছা বলো তো দেখি—
তুমি ভালবাস রাজা
আর আমি রসিক ভ্রমরা
ফিসফিস গান আমি
রচনা করেছি ঢের
আমিও বৈশাখ হতে
খরতপ্ত রোদে
শুকিয়ে সযত্ন করি
এ পোড়া হৃদয়
বিচ্ছেদ ও বিরহ যদি
অলটারনেটিভ হয়
নিমগ্ন কবিরা যদি
দীর্ঘ বরষায়
কামনার চোরাগলি
সেঁটে দেয় তালা
আমিও নিমগ্ন থাকি
চোরাবালি স্রোতে—
আর কবিতায়
যা-তা লিখে যে বা যারা
কবি হয়ে ম’লো
আচ্ছা বলো তো দেখি
দেয়ালে খোঁড়লে
যে সকল প্রেমপদ্য
ঝোলে পোস্টারে
এই সব
লিরিক ও রক্তই যদি
সমার্থক হয়
প্রীতি ও প্রসঙ্গ ওঠে
রাজার সকাশে
আর ওড়ে বিহঙ্গ কিছু
আকাশে বাতাসে
এই নব বৈশাখে
মানুষই জঙ্গলে বাস, আর
পশুরা প্রাসাদে
আচ্ছা বলো তো দেখি
ব্যাপক ঘর্ষণে জন্ম
ধরা যাক শুভ্ররঙ বাড়ি
মস্ত এক বিকৃত মাথা
এই ঘরে বসবাস তারই!
পেন্টাগনে ঝড় ওঠে
বারুদে সরোষে
আরও গীত যা যা তার
ঘুম ডেকে আনে
সে কি তা জানে
সে কি তা জানে!!
ভোর হলো ভোর হলো
চারিদিকে আলো; আর
তার জন্মান্ধ বাড়ি
আছে চিরঅন্ধকারই!!

আপনার মতামত লিখুন