দেশের বর্তমান ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নসহ চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার লক্ষ্যে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আবারও ধারাবাহিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার
(১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের আলোচনা
শুরু হয়। মোট তিন
ধাপে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের
১৫ জন প্রভাবশালী ব্যবসায়ী
প্রতিনিধি অংশ নেন। বৈঠকে
প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও
উপস্থিত ছিলেন, যা অর্থনৈতিক সংকট
নিরসনে সরকারের আন্তরিকতারই প্রতিফলন বলে মনে করা
হচ্ছে।
বৈঠকের
প্রথম ধাপ শুরু হয়
বেলা ১১টায়, যেখানে কৃষি ও খাদ্য
প্রক্রিয়াজাতকরণ খাতের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই পর্বে অংশ
নেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ
লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান
এবং করপোরেট ফাইন্যান্স পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরও উপস্থিত
ছিলেন কাজী ফার্মস লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান
ও পরিচালক কাজী জাহিন হাসান।
ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং ব্র্যাকের
সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েট ডিরেক্টর আজিজুল হকও আলোচনায় অংশ
নিয়ে খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতের
সম্ভাবনা নিয়ে কথা বলেন।
দুপুর
১২টা ৩০ মিনিটে শুরু
হওয়া দ্বিতীয় ধাপের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আকিজ ভেঞ্চার
গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম
উদ্দিন ও আকিজ ফুড
অ্যান্ড বেভারেজের সিইও সাইয়েদ জহুরুল
আলম।
এছাড়া
লাল তীর সিডস লিমিটেডের
পরিচালক তাজওয়ার এম আওয়াল এবং
প্যারাগন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান নিজ নিজ খাতের
সমস্যা ও সম্ভাবনার কথা
তুলে ধরেন।
সর্বশেষ
বেলা ১টা ৩০ মিনিটে
তৃতীয় ধাপের বৈঠকে যোগ দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান
খান চৌধুরী, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও আমিনুল
ইসলাম এবং টিকে গ্রুপের
দুই পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও তারিক আহমেদ।
উল্লেখ্য,
এর আগে গত ৪
এপ্রিলও দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক করেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সভায় দেশের
সার্বিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্প খাতের নানা সংকট এবং
ক্রমবর্ধমান জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা
হয়েছিল। ওই বিশেষ বৈঠকে
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ
চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার
আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
সূত্র
জানিয়েছে, ব্যবসায়ীদের পক্ষ থেকে দেওয়া
বিভিন্ন প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ধারাবাহিকভাবে
ব্যবসায়ীদের সঙ্গে এই আলোচনার মাধ্যমে
দেশের অর্থনীতির চাকা সচল রাখা
এবং শিল্পোদ্যোক্তাদের আস্থা বৃদ্ধির চেষ্টা করছে সরকার।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন