সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

প্রশ্ন করায় বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

প্রশ্ন করায় বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
অভিযুক্ত বাবু বড়ুয়া ওরফে টাম্বু বড়ুয়া (৩২) । ছবি : সংগৃহীত

কেন ভাঙচুর করছেন-এমন প্রশ্ন করায় কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কালু বড়ুয়া ওই গ্রামের বাসিন্দা এবং প্রবাসী অসীম বড়ুয়ার বাবা। এ ঘটনায় অভিযুক্ত বাবু বড়ুয়া ওরফে টাম্বু বড়ুয়াকে (৩২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজ ভোরেও বৌদ্ধ বিহারে দেওয়ার জন্য ফুল তুলতে বাড়ি থেকে বের হন কালু বড়ুয়া। ওই সময় এলাকায় হাতে ধারালো দা নিয়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালাচ্ছিলেন টাম্বু বড়ুয়া। কালু বড়ুয়া তার কাছে এমন আচরণের কারণ জানতে চাইলে টাম্বু বড়ুয়া প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি কালু বড়ুয়ার ওপর চড়াও হন এবং ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে তাকে হত্যা করেন।

ঘটনার পর পরই স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত টাম্বু বড়ুয়াকে আটক করে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা কাজ করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।’

নিহতের পরিবারের দাবি, টাম্বু বড়ুয়ার সঙ্গে কালু বড়ুয়ার আগে থেকে কোনো বিরোধ ছিল না। শুধুমাত্র কেন ভাঙচুর করছেন-এই প্রশ্নটি করায় তিনি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রশ্ন করায় বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত