সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

দর্শনা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

 প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

দর্শনা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় সোমবার সকালে ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করে বিজিবি। ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫৫)। তিনি দর্শনা পৌরসভার মোবারকপাড়া এলাকার মৃত বাদল খানের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে এলাকাটি অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। বিজিবির সংকেত অমান্য করে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে।

পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দর্শনা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত