সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সাতক্ষীরায় বেপরোয়া ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

সাতক্ষীরায় বেপরোয়া ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানা পাড়া গ্রামে মাটিবাহী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ( ১৩ এপ্রিল) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের আরাফাতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বেতনা নদী খননের পর উত্তোলিত মাটির স্তূপ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও চক্র অবৈধভাবে বিক্রি করে দিচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের আলো ও রাতের আঁধারে এই সরকারি মাটি ট্রলি ও ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। অবৈধ এসব ট্রলি গ্রামের সরু রাস্তায় বেপরোয়া গতিতে চলাচল করায় এই দুর্ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কতিপয় প্রভাবশালী সিন্ডিকেট করে সরকারি সম্পদ লুটপাটে মেতেছে। এতে নদী পুনরায় ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে। এ ছাড়া যানবাহনের ধুলোবালিতে জনস্বাস্থ্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি সরু রাস্তায় পথচারী ও শিশুদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আব্দুল হাই নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মাটি পরিবহনের এসব অবৈধ ট্রলি গ্রামের রাস্তায় বেপরোয়া গতিতে চলে। আজ শিশু ওমরের প্রাণহানি সেই অনিয়ন্ত্রিত চলাচলেরই করুণ পরিণতি।’

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মাটি লুট বন্ধ ও দায়ীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড এবং পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন।

ধুলিহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অবৈধভাবে মাটি বিক্রি ও বেপরোয়া গাড়ি চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় বেপরোয়া ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত