সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১২ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যে প্রবেশের পর তারা আটক হন।

আটক দুই যুবক হলেন-নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে ওই দুই যুবক উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক বলেন, অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবক আটক হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনার বিষয়ে সোমবার বিকেলে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১২ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যে প্রবেশের পর তারা আটক হন।

আটক দুই যুবক হলেন-নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে ওই দুই যুবক উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক বলেন, অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবক আটক হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনার বিষয়ে সোমবার বিকেলে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত