সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

শরণখোলায় খালের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম

শরণখোলায় খালের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় খালের পানিতে ডুবে তানহা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তানহা ওই গ্রামের দিনমজুর বাবুল জমাদ্দারের মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের পরিবার ওই এলাকার ডেসটিনি আশ্রয়কেন্দ্রের একটি কক্ষে বসবাস করে।

পারিবারিক সূত্র জানায়, সকালে ডেসটিনি আশ্রয়কেন্দ্রের পাশে খেলা করার সময় শিশুটি সবার অলক্ষ্যে পেছনের খালের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শরণখোলায় খালের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলায় খালের পানিতে ডুবে তানহা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তানহা ওই গ্রামের দিনমজুর বাবুল জমাদ্দারের মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের পরিবার ওই এলাকার ডেসটিনি আশ্রয়কেন্দ্রের একটি কক্ষে বসবাস করে।

পারিবারিক সূত্র জানায়, সকালে ডেসটিনি আশ্রয়কেন্দ্রের পাশে খেলা করার সময় শিশুটি সবার অলক্ষ্যে পেছনের খালের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত