সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সখীপুরে সংরক্ষিত বনে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

সখীপুরে সংরক্ষিত বনে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের
টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনের ভেতর থেকে সবুজ মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর টানপাড়া এলাকার একটি বনে গাছের নিচে চাপা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ ওই এলাকার লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে বন বিভাগের সংরক্ষিত প্লটের গাছ কাটতে গিয়েছিলেন সবুজ। ধারণা করা হচ্ছে, গাছ কাটার সময় সেটি তার ওপর পড়লে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। আজ সকালে স্থানীয় লোকজন বনের ভেতর গাছের নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া ও গ্রামপুলিশ সদস্য আনিস জানান, নিহত সবুজ মাদকাসক্ত ছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বন বিভাগের সরকারি প্লটের গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সখীপুরে সংরক্ষিত বনে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনের ভেতর থেকে সবুজ মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর টানপাড়া এলাকার একটি বনে গাছের নিচে চাপা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ ওই এলাকার লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে বন বিভাগের সংরক্ষিত প্লটের গাছ কাটতে গিয়েছিলেন সবুজ। ধারণা করা হচ্ছে, গাছ কাটার সময় সেটি তার ওপর পড়লে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। আজ সকালে স্থানীয় লোকজন বনের ভেতর গাছের নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া ও গ্রামপুলিশ সদস্য আনিস জানান, নিহত সবুজ মাদকাসক্ত ছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বন বিভাগের সরকারি প্লটের গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত