সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

উচ্ছেদের পর আবারও রমরমা ‘টাকার বাজার’

উচ্ছেদের পর আবারও রমরমা ‘টাকার বাজার’

আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর গুলিস্তানে নতুন নোট কেনাবেচার হাট বেশ সক্রিয়। উচ্ছেদের কয়েক ঘণ্টা পর আবারও চলে টাকার রমরমা বাজার। 

সম্প্রতি, গুলিস্তান মার্কেট এলাকার সেই বিখ্যাত পুরোনো ও নতুন টাকার বাজারে অভিযান চালায় পুলিশ। সেসময় ব্যবসায়ীরা সরে গেলেও, পরদিন আবারও জমে ওঠে ব্যবসায়।

আজ শনিবার (১৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, ৫ টাকা, ১০ টাকা কিংবা ১০০ টাকার- যেকোনো নতুন নোটের বান্ডিল পেতে গুণতে হচ্ছে বাড়তি কমিশন। ঈদ আনন্দকে পুঁজি করে এখানে সক্রিয় টাকার সিন্ডিকেট ।

প্রতিনিয়ত প্রশাসনের কড়াকড়িকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই চলছে টাকার কেনাবেচা। আর ঈদ উৎসব মৌসুমে এই কমিশন বেড়ে যায় কয়েক গুণ।

এ বিষয়ে টাকা ব্যবসায়ীরা বলছে, ব্যাংক থেকে নতুন নোট পর্যাপ্ত না পাওয়ায় সাধারণ মানুষ আমাদের কাছেই ছুটে আসেন। টাকার দাম এতো বেশি কেন প্রশ্ন করা হলে ব্যবসায়ীরা বলেন, এসব নোট সংগ্রহ করার জন্য আমাদেরও গুনতে হয়েছে বাড়তি অর্থ।

বারবার উচ্ছেদ আর কয়েক ঘণ্টা পরই আবার ফিরে আসা- এই চক্রের শেষ কোথায়? সাধারণ মানুষের ভোগান্তি আর বেশি লেনদেনের এই মহোৎসব বন্ধ হবে, নাকি এই ‘টাকার বাজার’ গুলিস্তানের ঐতিহ্যের অংশ হয়েই থেকে যাবে? এটাই এখন বড় প্রশ্ন!

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

উচ্ছেদের পর আবারও রমরমা ‘টাকার বাজার’

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর গুলিস্তানে নতুন নোট কেনাবেচার হাট বেশ সক্রিয়। উচ্ছেদের কয়েক ঘণ্টা পর আবারও চলে টাকার রমরমা বাজার। 

সম্প্রতি, গুলিস্তান মার্কেট এলাকার সেই বিখ্যাত পুরোনো ও নতুন টাকার বাজারে অভিযান চালায় পুলিশ। সেসময় ব্যবসায়ীরা সরে গেলেও, পরদিন আবারও জমে ওঠে ব্যবসায়।

আজ শনিবার (১৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, ৫ টাকা, ১০ টাকা কিংবা ১০০ টাকার- যেকোনো নতুন নোটের বান্ডিল পেতে গুণতে হচ্ছে বাড়তি কমিশন। ঈদ আনন্দকে পুঁজি করে এখানে সক্রিয় টাকার সিন্ডিকেট ।

প্রতিনিয়ত প্রশাসনের কড়াকড়িকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই চলছে টাকার কেনাবেচা। আর ঈদ উৎসব মৌসুমে এই কমিশন বেড়ে যায় কয়েক গুণ।

এ বিষয়ে টাকা ব্যবসায়ীরা বলছে, ব্যাংক থেকে নতুন নোট পর্যাপ্ত না পাওয়ায় সাধারণ মানুষ আমাদের কাছেই ছুটে আসেন। টাকার দাম এতো বেশি কেন প্রশ্ন করা হলে ব্যবসায়ীরা বলেন, এসব নোট সংগ্রহ করার জন্য আমাদেরও গুনতে হয়েছে বাড়তি অর্থ।

বারবার উচ্ছেদ আর কয়েক ঘণ্টা পরই আবার ফিরে আসা- এই চক্রের শেষ কোথায়? সাধারণ মানুষের ভোগান্তি আর বেশি লেনদেনের এই মহোৎসব বন্ধ হবে, নাকি এই ‘টাকার বাজার’ গুলিস্তানের ঐতিহ্যের অংশ হয়েই থেকে যাবে? এটাই এখন বড় প্রশ্ন!

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত