ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধেও এমন ঘোষণা দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস’ পরিচালিত ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে শুক্রবার (১৩ মার্চ) এ ঘোষণা করা হয়। যেখানে আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও আইআরজিসি কর্মকর্তাদের ছবি প্রকাশ করা হয়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঘোষণায় বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন। যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়ন করেন।’ পরে উল্লেখ করা হয়, নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন। ১ কোটি ডলার আর্থিক পুরস্কারও পেতে পারেন।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন