লেবাননের রাজধানী বৈরুতের আকাশে এবার বোমা নয়, ঝরছে প্রোপাগান্ডা লিফলেট। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে লিফলেট ফেলেছে ইসরায়েল। এতে গোষ্ঠীটিকে অস্ত্রত্যাগের আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে লেবাননের জনগণের উদ্দেশে দেওয়া হয়েছে রাজনৈতিক বার্তা।
শুক্রবার (১৩ মার্চ) ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এসব লিফলেট ফেলা হয়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা, রয়টার্স ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বৈরুতের বিভিন্ন এলাকায়- ভেরডান, হামরা ও আইন আল-মেরেসাহ এলাকায় ছড়িয়ে পড়ে এসব কাগজ। লিফলেটগুলোতে হিজবুল্লাহকে ইরানের হাতিয়ার হিসেবে উল্লেখ করে সংগঠনটিকে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানানো হয়।
লিফলেটে আরও লেখা ছিল, ‘লেবাননের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আপনাদের—অন্য কারও নয়।’ বিশ্লেষকদের মতে, এ বার্তার মাধ্যমে ইসরায়েল একদিকে হিজবুল্লাহকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। অন্যদিকে সাধারণ লেবানিজ নাগরিকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে চাইছে।
এই লিফলেট ছড়ানোর ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন লেবানন–ইসরায়েল সীমান্তে উত্তেজনা দ্রুত বাড়ছে। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। একই দিনে ইসরায়েল বৈরুতের দক্ষিণ প্রান্তসহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা জোরদার করে।
এরপর ৩ মার্চ দক্ষিণ লেবাননে স্থল অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের মতে, এই অভিযান বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার অংশ, যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তি জড়িয়ে পড়েছে।
লেবাননের কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্প্রসারিত ইসরায়েলি হামলায় দেশজুড়ে এখন পর্যন্ত অন্তত ৬৮৭ জন নিহত, ১ হাজার ৭৭৪ জন আহত হয়েছেন। একই সঙ্গে প্রায় ৮ লাখ ২২ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
মধ্যপ্রাচ্যে সংঘাতের ইতিহাসে আকাশ থেকে লিফলেট ছড়ানো নতুন কিছু নয়। যুদ্ধের সময় প্রতিপক্ষের মনোবল দুর্বল করা কিংবা সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে দীর্ঘদিন ধরেই এই কৌশল ব্যবহার করা হয়ে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে বৈরুতের আকাশে ইসরায়েলের এই ‘প্রোপাগান্ডা বৃষ্টি’ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পর্যবেক্ষকদের মতে, সামরিক হামলার পাশাপাশি তথ্যযুদ্ধ বা মনস্তাত্ত্বিক যুদ্ধও এখন সংঘাতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আর সেই কৌশলেরই অংশ হিসেবে লেবাননের আকাশে এবার ঝরল ইসরায়েলের লিফলেট।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন