মধ্যপ্রাচ্যে উদ্ভূত আঞ্চলিক অস্থিরতার কারণে ছুটিতে দেশে এসে কর্মস্থলে ফিরতে না পারা বাংলাদেশি প্রবাসীদের জন্য স্বস্তির খবর এসেছে।
সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও বাহরাইন- এই ছয়টি দেশ আটকে পড়া কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
শনিবার (১৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করে ভিসা নবায়নের সুযোগ থাকবে। অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেও সম্পন্ন করা যাবে।
এদিকে, মানবিক বিবেচনায় কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেশ তিনটি জানিয়েছে, যেসব কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও এক মাস বাড়ানো হবে।
মন্ত্রণালয় সূত্রমতে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে অনেক রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। ফলে ছুটিতে দেশে এসে অনেক প্রবাসী সময়মতো কর্মস্থলে ফিরতে পারছিলেন না।
এ পরিস্থিতিতে প্রবাসীদের দুর্ভোগ কমাতে বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ায়।
সরকারের এই তৎপরতার ফলেই মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসী কর্মীদের জন্য ভিসা সংক্রান্ত সহনশীল নীতি গ্রহণ করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দ্রুত নিজ নিজ নিয়োগকর্তা বা কফিলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন