সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ছয় আঙুল বিতর্কে নেতানিয়াহু : মৃত্যুর গুঞ্জন সত্য নাকি মিথ্যা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

ছয় আঙুল বিতর্কে নেতানিয়াহু : মৃত্যুর গুঞ্জন সত্য নাকি মিথ্যা
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। গত শুক্রবার (১৩ মার্চ) তার এক্স হ্যান্ডলে শেয়ার করা একটি ভিডিওতে ডান হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, ভিডিওটি কি এআই দিয়ে তৈরি করা হয়েছে? 

ভিডিওটিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিয়ে বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু। কিন্তু তার বক্তব্যের চেয়েও বেশি নজর কেড়েছে হাতের আঙুলের অস্বাভাবিক অবস্থান। ডান হাতের আঙুল গণনা করে অনেকে দাবি করছেন, সেখানে পাঁচটির পরিবর্তে ছয়টি আঙুল দেখা যাচ্ছে।

এআই প্রযুক্তিতে তৈরি ছবি বা ভিডিওতে হাতের আঙুলের অসংগতি একটি পরিচিত সমস্যা, যাকে 'ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ' বলা হয়। নেতানিয়াহুর ভিডিওতেও সেই একই সমস্যা দেখে ব্যবহারকারীরা সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ তো দাবিই করে বসলেন, নেতানিয়াহু আসলে মারা গেছেন এবং তার অফিস থেকে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হচ্ছে।

হিব্রু ভাষায় এক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, "হে বিবি, আপনার কি ছয়টি আঙুল? নাকি আপনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন?"

এই উদ্বেগ আরও উস্কে দিয়েছেন মার্কিন রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডাস ওয়েনস। তিনি এক্স-এ 'বিবি কোথায়?' বলে প্রশ্ন তুলে লেখেন, "কেন তার অফিস থেকে ভুয়া এআই ভিডিও প্রকাশ করে আবার ডিলিট করা হচ্ছে?"

একইসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটি সংবাদ সম্মেলন থেকে হঠাৎ চলে যাওয়া ও ফিরে আসার ঘটনাও উল্লেখ করেন অনেকে। নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুও গত ৯ মার্চের পর থেকে এক্সে কোনো পোষ্ট দেননি, যা সন্দেহ আরও বাড়িয়েছে। 

তবে এক্স-এর এআই চ্যাটবট গ্রোক এই দাবি নাকচ করে দিয়েছে। গ্রোক জানিয়েছে, ভিডিওতে লাল বৃত্ত ও ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম তৈরি হয়েছে, যা দেখতে অস্বাভাবিক লাগছে। বাস্তবে নেতানিয়াহুর হাতে পাঁচটি আঙুলই রয়েছে।

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন সম্পর্কে গ্রোক বলেছে, ইরানি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানো হলেও সেগুলো ভিত্তিহীন। নেতানিয়াহু জীবিত আছেন এবং সম্প্রতি তার সংবাদ সম্মেলনের ভিডিও থেকেই এই ছবি নেওয়া হয়েছে।

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান নেতানিয়াহুর মৃত্যুর গুজবকে ভুয়া বলে উল্লেখ করেছে। টাইমস অব ইসরাইল ও স্নোপসের মতো প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে, নেতানিয়াহু সুস্থ আছেন এবং নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও নেতানিয়াহুর ভিডিওর এই অসঙ্গতি নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ এটাকে প্রযুক্তিগত ত্রুটি বললেও অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, আসল ঘটনা আসলে কী?

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রোববার, ১৫ মার্চ ২০২৬

ছয় আঙুল বিতর্কে নেতানিয়াহু : মৃত্যুর গুঞ্জন সত্য নাকি মিথ্যা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত