সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল আরও এক মাস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল আরও এক মাস

ইরান-ইসরাইল চলমান সংঘাতের প্রভাবে দেশে ছুটিতে আসা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। শনিবার ( ১৪ মার্চ)  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে ছুটিতে অবস্থানকালে যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে, তারা যদি এই মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করতে না পারেন, তাদের জন্য বিশেষ এই সুবিধা দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে সেসব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে, যার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে। অন্যদিকে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মধ্যপ্রাচ্যের এই সংকটপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসী কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল ভিসার মেয়াদ নিয়ে। দেশে ছুটিতে এসে অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার মুখে ফিরতে পারছিলেন না যুদ্ধ পরিস্থিতির কারণে। তাদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তি বয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রবাসীরা যাতে এই সুবিধা নিয়ে দেশে নির্বিঘ্নে অবস্থান করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষকে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হেল্পলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। 

ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রোববার, ১৫ মার্চ ২০২৬

ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল আরও এক মাস

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত