আজ মিলছে ঈদ শেষে ফিরতি যাত্রার ২৫ মার্চের ট্রেনের টিকেট। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এদিন আগামী ২৫ মার্চের ট্রেনের আসনের টিকেট পাওয়া যাবে।
জানা যায়, সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে এসব টিকেট। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকেট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকেট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকেট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ ও ২৪ মার্চের টিকেট ১৪ মার্চ। এছাড়া ২৬ মার্চের টিকেট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকেট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকেট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকেট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকেট রিফান্ড করা হবে না।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন