ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইসরাইলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) এই হামলার সময় পুরো অঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং জোরালো বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্যমতে, ক্ষেপণাস্ত্র
হামলার পর দেশটির মধ্যাঞ্চলের বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটতে শুরু করেন।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত ৪ জন আহত
হয়েছেন, যাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান কেবল ইসরাইল নয়, বরং
কুয়েত ও ইরাকে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতেও একযোগে হামলা চালিয়েছে। হামলার
রেশ ধরে জর্ডানের আকাবা এবং বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে
হামলার ধাপটি আপাতত শেষ হয়েছে। তবে এখন নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে ইসরাইলের দক্ষিণাঞ্চল
নিয়ে। সেখানে নতুন রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ
আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হামলার পর ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে
দাবি করেছে, তাদের এই অপারেশন অত্যন্ত সফল হয়েছে। বিবৃতিতে বলা হয়: "ইসরাইলে অ্যাম্বুলেন্সের
অবিরাম সাইরেন এবং মৃত ও আহতের সংখ্যা নিয়ে কর্তৃপক্ষের স্বীকারোক্তিই প্রমাণ করে যে
ক্ষেপণাস্ত্রগুলো কতটা নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম হয়েছে।"

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন