বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে স্লোগান নিয়েও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এক পক্ষ ‘জয় বাংলা’কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান হিসেবে সামনে আনছে, অন্য পক্ষ ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটিকে নতুন করে জনপ্রিয় করে তুলছে। এই দুই স্লোগানকে ঘিরে সমাজে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, মতবিরোধ ও উত্তেজনার একটি পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি শুধু রাজনৈতিক মতবিরোধের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে ইতিহাস, ক্ষমতার রাজনীতি এবং মানুষের মনস্তত্ত-এই তিনটি বিষয় গভীরভাবে জড়িয়ে আছে। তাই এই বিতর্ককে বোঝার জন্য ঐতিহাসিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করা প্রয়োজন।
ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে ‘জয় বাংলা’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান স্লোগান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা, সাহস এবং জাতীয় ঐক্যের প্রতীক। মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, কৃষক-সব শ্রেণীর মানুষ এই স্লোগানের মাধ্যমে নিজেদের সংগ্রামের শক্তি খুঁজে পেয়েছিল। যুদ্ধের সময় এটি শুধু একটি রাজনৈতিক স্লোগান ছিল না; বরং এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক। তাই বাংলাদেশের ইতিহাসে ‘জয় বাংলা’ একটি গুরুত্বপূর্ণ এবং আবেগঘন স্থান দখল করে আছে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে একটি স্লোগানের অর্থ ও সামাজিক গ্রহণযোগ্যতা পরিবর্তিত হতে পারে। স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে ‘জয় বাংলা’ ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে এই স্লোগানের ব্যাপক ব্যবহার দেখা যায়। ফলে অনেকের কাছে এটি কেবল জাতীয় স্লোগান না থেকে একটি দলীয় পরিচয়ের প্রতীক হিসেবেও বিবেচিত হতে শুরু করে।
সমালোচকদের মতে, ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর কিছু কর্মকাণ্ড এই স্লোগানকে ঘিরে বিতর্ক তৈরি করেছে। অভিযোগ রয়েছে যে ছাত্রলীগ ও যুবলীগের মতো সংগঠনগুলো অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য এই স্লোগান ব্যবহারের চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয়ের গণরুম বা গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে অনেক শিক্ষার্থীকে রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের জন্য চাপ দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। মিছিল, সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বাধ্য করা হয়েছে নির্দিষ্ট স্লোগান দিতে। এসব অভিজ্ঞতা অনেক তরুণের মনে স্লোগানটির প্রতি বিরূপ মনোভাব তৈরি করেছে।
এই পরিস্থিতিকে সামাজিক মনোবিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা যায়। মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ‘মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া তত্ত্ব, যা মনোবিজ্ঞানী জ্যাক ডব্লিউ ব্রেহম প্রস্তাব করেছিলেন। এই তত্ত্ব অনুযায়ী, যখন মানুষ মনে করে তার স্বাধীনতা বা ব্যক্তিগত পছন্দের অধিকার সীমিত করা হচ্ছে, তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই প্রতিরোধের মনোভাব তৈরি হয়। মানুষ তখন অনেক সময় ইচ্ছাকৃতভাবে সেই চাপিয়ে দেয়া বিষয়টির বিপরীত অবস্থান গ্রহণ করে, যাতে সে তার স্বাধীনতার অনুভূতি পুনরুদ্ধার করতে পারে।
বাংলাদেশের বর্তমান স্লোগান বিতর্ককে এই তত্ত্বের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, যখন কোনো রাজনৈতিক শক্তি একটি নির্দিষ্ট স্লোগানকে নিজেদের একচেটিয়া পরিচয়ের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং তা সমাজের ওপর চাপিয়ে দেয়, তখন স্বাভাবিকভাবেই একটি প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা সাধারণত স্বাধীনতা ও স্বতন্ত্র মতপ্রকাশের প্রতি বেশি সংবেদনশীল, তারা অনেক সময় প্রতীকীভাবে ভিন্ন স্লোগান বা প্রতীক গ্রহণ করে নিজেদের অবস্থান প্রকাশ করে।
এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের পুনরুত্থানও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঐতিহাসিকভাবে এই স্লোগানটি উপমহাদেশের বিভিন্ন বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় বহু বিপ্লবী নেতা এই স্লোগান ব্যবহার করেছিলেন, যা মূলত অন্যায় ও দমননীতির বিরুদ্ধে বিদ্রোহ ও পরিবর্তনের আহ্বান হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে অনেক তরুণ এই স্লোগানকে প্রতিবাদ, প্রতিরোধ এবং পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহার করছে।
তবে এটিও মনে রাখা প্রয়োজন যে কোনো স্লোগান নিজে ভালো বা খারাপ নয়। একটি স্লোগানের অর্থ এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নির্ভর করে তার ব্যবহার, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক অভিজ্ঞতার ওপর। যে স্লোগান এক সময় মুক্তির প্রতীক ছিল, সেটি যদি রাজনৈতিকভাবে বিতর্কিতভাবে ব্যবহৃত হয়, তাহলে মানুষের মধ্যে তার প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসতে পারে। একইভাবে নতুন কোনো স্লোগানও সময়ের সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন রাজনৈতিক শক্তির দ্বারা ব্যবহার হতে পারে এবং তার অর্থও পরিবর্তিত হতে পারে।
বাংলাদেশের বর্তমান স্লোগান বিতর্ক মূলত ইতিহাস, ক্ষমতার রাজনীতি এবং সামাজিক মনোবিজ্ঞানের একটি জটিল সমন্বয়। এই বিতর্ককে কেবল আবেগ বা দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে পুরো বাস্তবতা বোঝা সম্ভব নয়। বরং প্রয়োজন ইতিহাসের প্রতি সম্মান, ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং মানুষের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়াকে বোঝার চেষ্টা। তাহলেই হয়তো আমরা এই বিতর্ককে আরও যুক্তিসঙ্গত ও পরিণতভাবে মূল্যায়ন করতে পারব।
[লেখক: শিক্ষার্থী, শান্তি ও সংঘর্ষ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়]

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন