সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায়  প্রথম লঞ্চটি আনুষ্ঠানিকভাবে বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) ছেড়েছে। 

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ঈদের সময় সদরঘাটের ওপর বাড়তি চাপ কমাতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।

বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী কর্মকর্তা ইনসানুর রহমান বলেন, প্রথম লঞ্চে ১০০ থেকে ১৫০ যাত্রী নিয়ে রওয়ানা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বসিলা-সদরঘাট-শরীয়তপুর (এমভি ইমাম হাসান-৫) রুটের লঞ্চটি বসিলা ঘাট থেকে ছেড়ে যাবে। 

বিআইডব্লিউটিএ সূত্র বলছে, বসিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) থেকে আজ ৬টি লঞ্চ ছাড়া হবে। ঈদের আগের দিন পর্যন্ত এই লঞ্চঘাট থেকে ছয়টি বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

লঞ্চ চলাচলের সময়সূচি

বসিলা থেকে সকাল: বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন: ৭টা (এমভি টিপু); বছিলা-সদরঘাট-শরীয়তপুর: ৮টা ৩০ মিনিট (এমভি ইমাম হাসান-৫); বছিলা-সদরঘাট-চাঁদপুর : ১১টা (এমভি ঈগল-৪)।

দুপুর: বছিলা-সদরঘাট-ইলিশা: ১২টা (এমভি টিপু-৬); বছিলা-সদরঘাট-গলাচিপা : ১টা ৩০ মিনিট (এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩)।

বিকেল: বছিলা-সদরঘাট-ইলিশা: ৫টা ৩০ মিনিট (এমভি ইয়াদ-১)।

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকালে: শিমুলিয়া-চাঁদপুর: ৮টা (এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস); শিমুলিয়া-চাঁদপুর: ৯টা (এমভি সমতা সমৃদ্ধি-১); শিমুলিয়া-বরিশাল: ৮টা, বরিশাল-শিমুলিয়া: ৭টা (এমভি রাজারহাট বি)।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত