ঈদ ফিরতি ট্রেনযাত্রার ২৭ মার্চের টিকেট পাওয়া যাবে আজ মঙ্গলবার (১৭ মার্চ)। এমনটাই জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
এদিন সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে এসব টিকেট। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকেট। আর দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকেট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকেট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ, ২৪ মার্চের টিকেট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকেট ১৫ মার্চ ও ২৬ মার্চের টিকেট ১৬ মার্চ। এছাড়া ২৮ মার্চের টিকেট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকেট ১৯ মার্চ বিক্রি করা হবে।
আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকেট রিফান্ড করা হবে না।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন