সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

৩০ ঘণ্টা ধরে জ্বলছে মার্কিন রণতরি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬

৩০ ঘণ্টা ধরে জ্বলছে মার্কিন রণতরি

টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। স্থানীয় সময় গতকাল সোমবার (১৬ মার্চ) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত সপ্তাহে লাগা এই আগুনের ধোঁয়ার কারণে ইতিমধ্যে রণতরিটিতে থাকা বেশ কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে, দেশটির নৌবাহিনী দাবি করেছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১ লাখ টন ওজনের এ রণতরির সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি। তবে ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের এ রণতরিতে থাকা প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও বিমান সেনা বর্তমানে ‘চরম অস্বস্তিকর’ অবস্থায় রয়েছেন।

তবে, এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয় বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

রণতরিটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরিটির লন্ড্রিতে অর্থাৎ কাপড় ধোয়ার জায়গায় এ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় দুই নাবিক সামান্য আহত হন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। তারা এখন রণতরির টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই কাপড় ধুতে পারছেন না।

জানা যায়, ১০ মাস ধরে মোতায়েন থাকা এ রণতরিটিতে টয়লেট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে।

গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরিটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

৩০ ঘণ্টা ধরে জ্বলছে মার্কিন রণতরি

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত