অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের ওপর আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পুলিশ বাহিনীর সংস্কার ও আধুনিকায়নে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা কামনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ব্রিটিশ পুলিশের সমৃদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশে জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা ও অপরাধ বিচার ব্যবস্থায় বিদ্যমান সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে আলোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার পরিকল্পনা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি নিরাপত্তা, অভিবাসন ব্যবস্থাপনা ও পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হলো, যা দুই দেশের মধ্যকার সম্পর্কের অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন