সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মধ্যপ্রাচ্যের অস্থিরতা: প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বের কথা জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

আকাশ চৌধুরী
আকাশ চৌধুরী
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬

 মধ্যপ্রাচ্যের অস্থিরতা: প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বের কথা জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

সাক্ষাৎকারে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ছড়িয়ে পড়ছে যুদ্ধ। গোটা মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থিরতা। ওই অঞ্চলে লক্ষাধিক বাংলাদেশি কর্মরত।  তাদের নিরাপত্তা ও কর্মপরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে হামলায় কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। পাশাপাশি অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে এবং তেলের বাজারেও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের করণীয় এবং প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সংবাদ-এর সাথে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। গত শনিবার রাতে মন্ত্রীর সিলেট নগরীর কুমার পাড়ার বাসায় নেওয়া সাক্ষাৎকারটি তুলে ধরা হলো। 

সংবাদ: মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সরকার কতটা উদ্বিগ্ন?

মন্ত্রী: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই অঞ্চলে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত আছেন এবং তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদ: হামলায় কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার খবর এসেছে। এ বিষয়ে সরকারের অবস্থান কী?

মন্ত্রী: এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। ইতোমধ্যে আমাদের দূতাবাসগুলো ঘটনাগুলো খতিয়ে দেখছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় সরকার সংশ্লিষ্টরা সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।

সংবাদ: প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় মন্ত্রণালয় কী ধরনের উদ্যোগ নিয়েছে?

মন্ত্রী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাস ও কনস্যুলেটগুলোর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অনেক জায়গায় হটলাইন চালু রয়েছে। প্রবাসীদের সতর্ক থাকতে বলা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে কীভাবে নিরাপদ থাকতে হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হলো প্রবাসীরা যেন কোনো ধরনের অনিশ্চয়তা বা আতঙ্কে না থাকেন।

সংবাদ: সংঘাতের কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। এতে প্রবাসীদের যাতায়াতে সমস্যা হলে সরকার কীভাবে সহায়তা করবে?

মন্ত্রী: আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে প্রবাসীরা অপ্রয়োজনীয় ভোগান্তিতে না পড়েন।

সংবাদ: যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা কি আছে?

মন্ত্রী: সরকার সবসময় সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও বিভিন্ন সংকটের সময় সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে।

সংবাদ: মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব কতটা ফেলবে?

মন্ত্রী: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির একটি বড় শক্তি। আমরা আশা করছি বর্তমান পরিস্থিতি সাময়িক এবং দীর্ঘমেয়াদে এর বড় ধরনের প্রভাব পড়বে না। তবুও সরকার প্রবাসীদের কর্মসংস্থান বজায় রাখা এবং নতুন শ্রমবাজার তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে।

সংবাদ: এই পরিস্থিতিতে প্রবাসীদের উদ্দেশ্যে আপনার বার্তা কী?

মন্ত্রী: আমি সকল প্রবাসী বাংলাদেশিকে বলব আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের নির্দেশনা মেনে চলতে। সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। আপনাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করে যাব।

সংবাদ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

মন্ত্রী: আপনাকেও ধন্যবাদ।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ১৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতা: প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বের কথা জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত