সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদের তারিখ ঘোষণা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদের তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। চাঁদ দেখার পাশাপাশি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ ঘোষণা দিয়েছে দেশ দুটি। তুরস্ক আগামী শুক্রবার (২০ মার্চ) ও সিঙ্গাপুর শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের গণনা অনুযায়ী বৃহস্পতিবার তুরস্ক ও আশপাশের অঞ্চল থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেশটিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে সিঙ্গাপুর বলছে, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে না। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে তারা শনিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, উভয় দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে। ইসলামি মাস শুরুর ক্ষেত্রে অনেক দেশ চাঁদ দেখার পাশাপাশি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকেও গুরুত্ব দিয়ে থাকে। সে অনুযায়ীই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

বুধবার, ১৮ মার্চ ২০২৬

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদের তারিখ ঘোষণা

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। চাঁদ দেখার পাশাপাশি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ ঘোষণা দিয়েছে দেশ দুটি। তুরস্ক আগামী শুক্রবার (২০ মার্চ) ও সিঙ্গাপুর শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের গণনা অনুযায়ী বৃহস্পতিবার তুরস্ক ও আশপাশের অঞ্চল থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেশটিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে সিঙ্গাপুর বলছে, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে না। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে তারা শনিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, উভয় দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে। ইসলামি মাস শুরুর ক্ষেত্রে অনেক দেশ চাঁদ দেখার পাশাপাশি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকেও গুরুত্ব দিয়ে থাকে। সে অনুযায়ীই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত