পবিত্র ঈদুল ফিতরের আগের দিন কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে রাজধানী ঢাকা। শুক্রবার সকাল ১১টার পর থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় প্রচণ্ড ধূলিঝড়। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাত ও মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানির সঙ্গে শুরু হয় তীব্র বৃষ্টি।
ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে থাকে। সকাল ১০টার দিকে আকাশ ঘন কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং শুরু হয় ধূলিঝড়। বেলা ১১টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়ে সময়ের সঙ্গে তা তীব্র আকার ধারণ করে। অনেক এলাকায় মেঘের গর্জনে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে উৎসবের আমেজে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন দেশের আট বিভাগেরই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সেই সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস বইছে, যা দমকা হাওয়ায় ৪০-৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন