জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে সমুদ্রের বিভিন্ন জাহাজে আটকে থাকা ইরানি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির অনুমতি দিয়েছে ওয়াশিংটন।
বিবিসির বরাত দিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নোটিশ অনুযায়ী: ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত (৩০ দিন) এই ছাড় কার্যকর থাকবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে জাহাজ বোঝাই ইরানি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানি ও বিক্রির সাধারণ অনুমতি দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের
মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে ব্যাপক চাপ তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বাজার স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, এর আগে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়ার তেলের ওপর থেকেও একইভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছিল মার্কিন প্রশাসন।

শনিবার, ২১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন