দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টের মাধ্যমে এই বার্তা দেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি আমরা। কারণ, আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।”
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের অবসান নিয়ে ট্রাম্পের এই বার্তাকে এখন পর্যন্ত সবচেয়ে জোরালো ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এই বার্তার পরপরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে (সাবেক টুইটার) জানান, “প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এই মিশন সফল করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে।”
যুদ্ধ চলাকালীন বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় মার্কিন অর্থমন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী: ২০ মার্চের আগে জাহাজে লোড করা ইরানি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য খালাস ও বিক্রি করা যাবে। এই বিশেষ অনুমতি আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
শান্তির বার্তার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামছে না। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শত্রুদের ‘মোক্ষম জবাব’ দেওয়ার ঘোষণা দেওয়ার পর সৌদি আরব ও ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর জবাবে শনিবার ভোরে তেহরানের ‘শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

শনিবার, ২১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন