সিলেট নগরীতে গত এক মাসে অভিযান চালিয়ে ৪৭ ছিনতাইকারীসহ মোট ১১২৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় ইয়াবা, গাঁজা ও মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এসএমপি সদর দপ্তর জানিয়েছে, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সার্বিক নির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত এই সাফল্য অর্জন করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১৯২ পিস ইয়াবা, ১২৩ বোতল বিদেশি মদ, ২৯৪ লিটার চোলাই মদ ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধারপূর্বক ১২৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃদের তালিকায় আরও ১৮৫ জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন।
এসএমপির মিডিয়া সেল জানায়, এসব গ্রেপ্তার ও উদ্ধারের পাশাপাশি নিয়মিত মামলায় ২১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী মডেল থানা এলাকায় তাৎক্ষণিক অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্যকে দেশীয় অস্ত্র (ছুরি, কাঁচি ও লোহার পাইপ)সহ গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
এছাড়া মেট্রো অধ্যাদেশে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৩৫২ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আরও উদ্ধার করা হয়েছে ৬ হাজার ২৪৫ কেজি ভারতীয় জিরা, ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৮ হাজার ৩৫৫ পিস ভারতীয় চকলেট, ৪২ পিস ভারতীয় কম্বল, ২১ হাজার ৮৭০ পিস ভারতীয় ক্রিম ও ১২ হাজার ৫৫২ পিস ভারতীয় মেহেদিসহ অন্যান্য অবৈধ ভারতীয় পণ্য।
পুলিশ জানায়, পৃথক অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১৯ জন চোর, ৩৫ জন জুয়াড়ি ও ৭৭ জন হকারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এসএমপি কমিশনারের নির্দেশনায় ও উর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ তদারকিতে নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ২৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন