সংবাদ

বাগেরহাটে ৬৪ কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

বাগেরহাটে ৬৪ কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি : সংবাদ

বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে ৬৪ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। এ সময় গাজা বহনের পিকআপটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মো. মানজারুল ইসলাম সিকদার (৩৭) পিরোজপুর জেলা সদরের চালিতাখালী এলাকার হাসেম সিকদারের ছেলে।

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খুলনা র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে পিকআপসহ মানজারুলকে আটক করে। এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে মোট ৬৪ কেজি গাজা উদ্ধার করা হয়।

পরে গাজা ও পিকআপসহ তাকে কচুয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৬-এর পরিদর্শক কুদ্দুস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। সোমবার মানজারুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে ৬৪ কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে ৬৪ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। এ সময় গাজা বহনের পিকআপটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মো. মানজারুল ইসলাম সিকদার (৩৭) পিরোজপুর জেলা সদরের চালিতাখালী এলাকার হাসেম সিকদারের ছেলে।

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খুলনা র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে পিকআপসহ মানজারুলকে আটক করে। এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে মোট ৬৪ কেজি গাজা উদ্ধার করা হয়।

পরে গাজা ও পিকআপসহ তাকে কচুয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৬-এর পরিদর্শক কুদ্দুস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। সোমবার মানজারুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত