সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ঈদের ছুটিতে চা বাগানে পর্যটকের ঢল

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে চা বাগানে পর্যটকের ঢল
ছবি : সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে পর্যটকের ঢল নেমেছে। টানা ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো পর্যটকে মুখর হয়ে উঠেছে এ উপজেলার পর্যটন স্পটগুলো।

স্থানীয়রা জানান, বছরজুড়ে কম-বেশি প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভিড় জমান পাহাড় ও চা বাগানে ঘেরা জাতীয় উদ্যান সাতছড়িতে। বিশেষ করে ছুটির দিন, শীত মৌসুম ও ঈদের ছুটিতে তা বেড়ে যায় কয়েকগুণ। এবারের ঈদেও তার ব্যতিক্রম দেখা যায়নি।

ঈদ উপলক্ষে ইতোমধ্যে চুনারুঘাট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এতে ভালো ব্যবসার সুবাতাস বইছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে জ্বালানি সংকটের কারণে কিছুটা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে গাড়িচালকদের।

ঢাকা থেকে আগত লক্ষণ বিশ্বাস ও শিখা বিশ্বাস দম্পতি বলেন, পরিবার নিয়ে এই প্রথম সাতছড়িতে বেড়াতে এসে কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছেন। তবে এই স্পটগুলোর মধ্যে রামগঙ্গা সবচেয়ে ভালো লেগেছে। ভ্রমণে এসে প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয়দের আন্তরিকতায় মুগ্ধ এই দম্পতি।

নবীগঞ্জ থেকে আগত মো. মুরাদ বলেন, এর আগেও অনেকবার সাতছড়িতে এসেছেন। যতবারই এসেছেন ততবারই ভালো লেগেছে। পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ কেন জানি তাকে বিমোহিত করে। ফলে সুযোগ পেলেই তিনি এদিকে ছুটে আসেন।

চুনারুঘাট থানার ডিউটিরত এক পুলিশ সদস্য জানান, ঈদ উপলক্ষে গত দুই দিনে রামগঙ্গায় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ২৩ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে চা বাগানে পর্যটকের ঢল

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত